নবম-দশম শ্রেণির সাড়ে পাঁচ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার

সূচিপত্র

সূত্র: প্রথম আলো | প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫: ৫৬

২০২৬ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যবই মুদ্রণ করবে সরকার। এ জন্য প্রায় ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই বইগুলো সাধারণ, দাখিল, ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেড কোর্সের বাংলা ও ইংরেজি সংস্করণের জন্য মুদ্রণ করা হবে।

আরও পড়ুন

এইচএসসি–২০২৫ পরীক্ষার ফল অনলাইনে, শিক্ষার্থীরা পাবেন যেভাবে

আজ মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রস্তাব অনুযায়ী, এই বিপুলসংখ্যক পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭৯ কোটি ৮২ লাখ টাকা। আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা বিনা মূল্যে বই হাতে পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কলম একাডেমির নতুন ওয়েবসাইট!

আমরা আমাদের ওয়েবসাইট নতুনভাবে সাজিয়েছি। তোমাকে ৫ সেকেন্ডের মধ্যে নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

5 সেকেন্ড

এখনই প্রবেশ করো